হোম > সারা দেশ

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের আটজন নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড শ্রম বিষয়ক সম্পাদক আক্কাস চোকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আটজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মনোজ মৌলিক। তিনি বলেন, ‘আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমাদের পদত্যাগপত্র মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে পাঠিয়ে দেবো।’

এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন বলেন, ‘পদত্যাগের নিয়ম হলো, প্রথমে ওয়ার্ড কমিটির নেতা ইউনিয়ন কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। ইউনিয়ন কমিটির নেতা উপজেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেয়া হয়েছে। এতে পদত্যাগ হয় না। যারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা আওয়ামী লীগের সময় সারের ডিলারসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা নিয়েছেন। তারা গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না। এরকম সুবিধাভোগী আরো দুইশত নেতা পদত্যাগ করলেও আওয়ামী লীগের ক্ষতি হবে না।’

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী