হোম > সারা দেশ

বাবাকে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

উপজেলা প্রতিনিধি, লালমাই (কুমিল্লা)

অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার লালমাই থানার পুলিশ সদস্য রিয়াজ উদ্দিন (৩১)।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটা মুখী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ২০১৩ সালের ২৯ মার্চ তিনি কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত ১৫ আগস্ট তিনি লালমাই থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেন। এর আগে তিনি সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, পুলিশ সদস্য রিয়াজ উদ্দিনের পিতা বেলাল হোসেন গত শুক্রবার বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে একটি হাত ভেঙ্গে ফেলেন। বিষয়টি জানার পর ছুটি নিয়ে রিয়াজ শনিবার রাত ১১টার পরে নিজের ব্যবহৃত ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেলযোগে বাগমারা-মগবাড়ি সড়ক দিয়ে বাড়ি রওনা করেন। কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান। মাথায় হেলমেট পরা থাকলেও সড়কের পাশের একটি পিলারে আঘাত লেগে তার থুতনি ফেটে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা বেলাল হোসেন বলেন, ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠালো। সবাই ছেলের জন্য দোয়া করবেন।

লালমাই থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ছুটি নিয়ে পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন বাড়ি যাচ্ছিলেন। নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাতে তিনি প্রাণ হারান। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

সাদুল্যাপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জন আটক

রাজাপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নও মুসলিম কলেজছাত্রী অপহরণের পর উদ্ধার, নিজ জিম্মায় থাকার নির্দেশ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশি যুবক নিহত

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা