হোম > সারা দেশ

মে দিবসে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

পহেলা মে মহান মে দিবসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠনটির সভাপতি জিএএম আশেক উল্লাহর সভাপতিত্বে কক্সবাজার পৌরসভার সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বলেন, ১৬ বছর ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা মাঠে আন্দোলন করেছি। ওই সময়ে যারা স্বৈরাচারের দোসর হয়ে কাজ করেছে তারাই এখন ফিরে এসেছে সাংবাদিক অঙ্গনে। তারা এখন নিজেদের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের মানুষ বলে প্রচার করলেও তারা আসলে স্বৈরাচারের দোসরই। এই দোসরদের বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়নের আন্দোলন চলবে।

তারা বলেন, কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন থেকে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উৎখাত করা হবে।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ, সাংবাদিকদের বেতন-ভাতা নিশ্চিতকরণ ও স্বৈরাচারী সরকারের কালাকানুন বাতিলের দাবি জানানো হয়।

এই সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আনছার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন সিকদার, দৈনিক মানব কণ্ঠ প্রতিনিধি ইসলাম মাহমুদ, সাংবাদিক আজিজ রাসেল, নুরুল হক চকোরী, জাহেদ হোসেন,, আতিকুর রহমান, মানিক, মহিউদ্দিন মাহী, রাশেদুল ইসলাম, এসকে সেলিম, আবছার কবির আকাশ, হাসিবুল ইসলাম সুজন প্রমুখ।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ