হোম > সারা দেশ

মেয়র জাহাঙ্গীরের সহচর নাশকতার পরিকল্পনাকারী আলাউদ্দিন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ সহচর ও গোপনে নাশকতার পরিকল্পনাকারী আলাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস এন্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুরের টঙ্গী কলেজ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

আলাউদ্দিন মিয়া আওয়ামী লীগপন্থি স্বাধীনতা শিক্ষক পরিষদ সভাপতি ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের বিতর্কিত অধ্যক্ষ ছিলেন। তার বিরুদ্ধে স্কুলের তহবিল হাতিয়ে নেওয়া বড় অভিযোগ রয়েছে। এছাড়াও জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলায় হতাহতের ঘটনায় উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি মামলার এজাহারনামীয় আসামি আলাউদ্দিন মিয়া।

এলাকাবাসীর অভিযোগ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ জেলা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের সাথে আলাউদ্দিন মিয়া গোপনে যোগাযোগ করে নাশকতা পরিকল্পনা করছিলেন। আলাউদ্দিন মিয়ার সহোদর ও সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্ঠ বন্ধু আওয়ামী লীগ নেতা এম এম হেলাল উদ্দিনও পলাতক রয়েছেন। জাহাঙ্গীর আলম পালিয়ে যাওয়ার সময় আলাউদ্দিন-হেলাল সহোদরের টঙ্গীর আউচপাড়ার বাড়িতে ১০ কোটি টাকা গুচ্ছিত রেখে যান বলেও জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র জানায়।

দলীয় প্রভাবে অবৈধ প্রক্রিয়ায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভের পর আলাউদ্দিন মিয়া টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে ব্যাপক অনিয়ম ও লুটপাটে জড়িয়ে পড়েন। স্কুলের জমি ও মার্কেটের দোকান বিক্রি করে কোটি কোটি টাকা লুটে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিষ্ঠান থেকে নিজে মাসে সুবিধা নেন প্রায় দেড় লাখ টাকা। অথচ তার সহকর্মী সিনিয়র শিক্ষকরা মাসে সব মিলিয়ে গড়ে ২৫ হাজার টাকারও কম পান। স্কুলের তহবিল থেকে গোপনে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা উঠিয়ে নিজের সন্তানকে কানাডায় পাঠানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ২১টি অভিযোগ জমা পড়ে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হলেও রহস্যজনক কারণে তা আজও আলোর মুখ দেখেনি।

এ ছাড়াও আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের শিক্ষিকা ও অভিভাবিকাদের সাথে একাধিক নারীঘটিত কেলেংকারির ঘটনার অভিযোগও রয়েছে।

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ছয় পদে বিএনপির জয়

দর্শনায় হাতপায়ে শিকল বাঁধা অপহৃত ব্যক্তি উদ্ধার

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ব্যবসায়ীদের মার্জিমাফিক চলছে রংপুরে নিত্যপণ্যের বাজার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ