হোম > সারা দেশ

তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে ভাঙচুর-আগুন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগিনা রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে এ ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

রফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। এছাড়াও ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই রফিক।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের দোসর তোফায়েল আহমেদের ভাগিনা রফিকুল ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীর প্রতি সহস্র অন্যায় করার ফলে তার বাড়িতে এই হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় ছাত্র-জনতা।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভাঙচুর ও আগুনের বিষয়ে কেউ তাদেরকে জানায়নি।

এ ব্যাপারে জানতে বোরহানউদ্দিন থানায় গিয়ে ওসিকে না পেয়ে তার ফোন নাম্বারে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

বাজিতপুরে সুদখোরদের খপ্পরে সর্বস্বান্ত ঋণগ্রহীতারা

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

কৃষিজমির মাটি কাটার দায়ে বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

কাজের আশায় রাশিয়ায় গিয়ে নিখোঁজ মাদারগঞ্জের দুই যুবক

সিলেটে প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা চা-শ্রমিকদের

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের

চট্টগ্রামে একের পর এক খুন, জেলাজুড়ে আতঙ্ক

হোস্টেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর