হোম > সারা দেশ

শ্রমিকের অধিকার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আব্দুল হালিম

স্টাফ রিপোর্টার

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম বলেছেন, শ্রমিকের অধিকার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল রেলি ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। ইসলাম পুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার।

সমাবেশে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠন বেনার ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি'র নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফাই এদেশের মানুষের প্রকৃত মুক্তির সনদ এই ৩১ দফার মধ্যেই শ্রমিকের অধিকার ও মর্যাদা সংরক্ষিত আছে তাই আমাদেরকে সকল শ্রেণি পেশার মানুষদের মান মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সৎ যোগ্য দক্ষ ও সুশিক্ষিত দুর্নীতিমুক্ত মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে তাই বিএনপির সকল নেতা কর্মীদেরকে এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করে যেতে হবে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ