হোম > সারা দেশ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজে চরম বিপত্তি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে তেল নিয়ে আসার পথে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এ ঘটনার খবর পেয়ে সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারকাজ শুরুর কিছুক্ষণের মধ্যে সেটিও লাইনচ্যুত হয়ে পড়ে।

এই জোড়া দুর্ঘটনার ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। এই ট্রেন কিছু সময়ের জন্য লাইনচ্যুত হয়। পরবর্তীতে রেলওয়ের কর্মকর্তাদের বিচক্ষণতায় ট্রেনটি উদ্ধারে সক্ষম হয়।

তিনি আরও বলেন, বর্তমানে তেলবাহী ট্রেনটির উদ্ধারকাজ চলমান রয়েছে। রেললাইন মেরামত এবং ট্রেনটি সরিয়ে নেওয়ার পর দ্রুতই এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তবে এই আকস্মিক দুর্ঘটনার কারণে সকাল থেকেই সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নীলফামারীতে এখনো সরেনি পোস্টার-ব্যানার, আচরণবিধি নিয়ে প্রশ্ন

কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল, সঙ্গে এরদোয়ানপুত্র বিলাল

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয় দেব না: জালাল এমপি

দেশে প্রথমবারের মতো শাবিপ্রবিতে ইলেকশন ল্যাব উদ্বোধন

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ইফতার আয়োজনে আর্থিক সহায়তার আহ্বান ব্যারিস্টার ফুয়াদের

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ১০

চান্দিনায় অগ্নিদগ্ধদের পাশে দাঁড়ালেন এমপি শাওন

আড়াইহাজারে দুর্বৃত্তের হামলায় ৬ পুলিশ আহত, আটক ৫

টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা