হোম > সারা দেশ

শাহরাস্তিতে জাল ভোট দেওয়ার অপরাধে পিতাপুত্রের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোটের দেওয়ার অভিযোগে বাবা ছেলেসহ ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বড়তুলা গ্রামের সাইফুল ইসলাম ও তার ছলে মো. সাফায়েত হোসেনকে আটক করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু সাফায়েত হোসেনকে ১ মাস ও সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

এছাড়া খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ওই গ্রামের মো. সজিবকে এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, জাল ভোট দেওয়ার ঘটনায় ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

বাকৃবিতে প্রেমঘটিত বিরোধে মারামারি, পণ্ড জুনিয়র রিসেপশন

ছাত্রলীগ নেতাকে চাকরিতে পুনর্বহালে বিএনপি নেতাদের সুপারিশ

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল