হোম > সারা দেশ

চট্টগ্রামে মনোনয়ন ফরম বিতরণ শুরু

চট্টগ্রাম ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে শনিবার থেকে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

আঞ্চলিক নির্বাচন অফিস জানায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রামের ১৬টি আসনে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নগরীর ৬ আসনে ১২ জন এবং জেলার ১০ আসনে ৩০ জন দায়িত্ব পালন করবেন।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি, আগামী দুয়েক দিনে সংগ্রহ করা শুরু হতে পারে।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। নির্ধারিত সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র, পুলিশ পায় জংধরা এলজি-ছোরা

যশোরে চালডালের কল সেন্টারে কর্মী অসন্তোষ, বিক্ষোভ

রাজশাহীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

১০ মাস স্থবির টেকনাফ স্থলবন্দর, থমকে আছে সীমান্ত বাণিজ্য

সংস্কার কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বাড়ছে জনভোগান্তি

জামালপুরে মিষ্টি আলুর বাম্পার ফলন, কৃষকের মুখে মিষ্টি হাসি

ঈদ উপলক্ষে বাবুরহাটে বেচাকেনায় ধুম, দাম চড়া

যানবাহন সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, দুর্ভোগে যাত্রীরা

এক কাপ দুধ চায়ের দামে ৩ কেজি আলু