হোম > সারা দেশ

নিয়োগ পাননি জামায়াত নেতার সুপারিশপ্রাপ্ত সেই চাকরিপ্রার্থী

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও চূড়ান্ত নিয়োগ পাননি আজমীরা আরেফিন। জামায়াতের সাবেক এক এমপির সুপারিশ নিয়ে তার আবেদনপত্রটি গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খানের ফেসবুক স্টোরিতে প্রকাশ পায়, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, আজমীরা আরেফিন বিশ্ববিদ্যালয়ের অনার্সে ৩.৮৬ পেয়ে বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং লিখিত পরীক্ষাতেও উত্তীর্ণ হন। তবে মৌখিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বেলা ১১টায় ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ঐদিনই বিকেল ৪টায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১২ জুলাই আটজন শিক্ষকের নিয়োগ চূড়ান্ত হয়েছে এবং তারা যোগদানও করেছেন। কিন্তু এই তালিকায় আজমীরা আরেফিনের নাম নেই। বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম আল বাকী বরকাতুল্লাহ এ কথা জানান।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম আল বাকী বরকাতুল্লাহ বলেন, মোট ১৬৩ জন আবেদন করেছিলেন। তার মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য ৩০ জনকে নির্বাচিত করা হয়। এখানে প্রথম, দ্বিতীয় কোনো বিষয় না। বিভাগে ৭ম হয়েও অনেকে পাস করতে পারে। যাকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছিলো সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে আটজন নিয়োগ পেয়েছে তারা ১২ আগস্ট থেকে যোগদান করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, মৌখিক পরীক্ষায় ৩১ জন অংশগ্রহণ করেছিলেন। তিনি কেন নিয়োগ পাননি সে বিষয়ে আমি বলতে পারবো না। তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও হয়তো মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, এজন্য পাননি।

উল্লেখ্য, গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খানের ফেসবুক স্টোরিতে গভীর রাতে ভেসে ওঠে ওই ছাত্রীর প্রবেশপত্র। সেখানে দেখা যায়, জামায়াতের সাবেক এক এমপি তার আবেদনপত্রে সুপারিশ করেছেন। পরে সেটি নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা দেখা যায়।

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় ঝিনাইদহের ৫ আ. লীগ নেতা আসামি

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা