হোম > সারা দেশ

‘হায় হুসাইন! হায় হুসাইন!’ ধ্বনিতে মুখরিত চট্টগ্রামে নগরী

চট্টগ্রাম ব্যুরো

তাজিয়া মিছিল চট্টগ্রাম

পবিত্র মহররমের আশুরা উপলক্ষে কারবালার শহীদদের স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে নগরের সদরঘাট ইমামবাড়া থেকে শুরু হয়ে শোকমিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী মোড়, আলকরণ এলাকা ঘুরে পুনরায় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।

তিনি বলেন, ‘১৪০০ বছর আগের এই দিনেই মানবতার ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল। ইমাম হুসাইন (রা.) সত্য ও ন্যায়ের পথে শহীদ হয়েছিলেন। আমরা সেই আত্মত্যাগকে স্মরণ করছি।’

তাজিয়া মিছিলে অংশ নেন শিয়া মতের নারী, পুরুষ, কিশোর-কিশোরী থেকে শুরু করে শিশু-বৃদ্ধরা। সবার পরনে ছিল শোকের প্রতীক কালো পোশাক। কেউ কেউ হাতে কালো পতাকা, পাঞ্জা ও ব্যানার নিয়ে ছিলেন। বুক চাপড়ে আহাজারি করতে করতে ‘হায় হুসাইন! হায় হুসাইন!’ ধ্বনি দিতে থাকেন তাঁরা।

নাজমা হোসেন, নগরের মেহেদীবাগ থেকে মিছিলে অংশ নিতে এসেছেন সপরিবারে। তিনি বলেন, আমি গত ২০ বছর ধরে এই শোকমিছিলে অংশ নিচ্ছি। আমার সন্তানদেরও শেখাচ্ছি, কারবালার ঘটনা কেবল ধর্মীয় নয়, মানবতার শিক্ষা দেয়। হুসাইনের আত্মত্যাগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অন্যায়ের সঙ্গে আপস চলে না।’

মিছিল ঘিরে নগরে ছিল নিরাপত্তা বলয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করে। মিছিলে স্বেচ্ছাসেবকরাও নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করেন।

এক তরুণ স্বেচ্ছাসেবক মুহাম্মদ আলী রেজা বলেন, আমরা চাই সবাই নিরাপদে অংশ নিতে পারেন। এই দিন আমাদের কাছে শুধু শোক নয়, আত্মশুদ্ধিরও দিন।’

ইমামবাড়ায় ফিরে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মিছিল শেষ হয়। কারবালার শহীদদের জন্য দোয়া চাওয়া হয় এবং জুলুমের বিরুদ্ধে অবস্থানের শপথ পুনর্ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

‎মুক্তিপণ দিয়েও মিলছে না সন্ধান, পরিবারে আহাজারি

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ধান-চাল সংগ্রহে চলছে নানা অনিয়ম, দুর্নীতি

হবিগঞ্জে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পোলট্রি, হ্যাচারি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা