হোম > সারা দেশ

মাজারে মাদকবিরোধী অভিযান, ভক্তদের হাতে লাঞ্ছিত ম্যাজিস্ট্রেট

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকায় ঘোড়াশাহ বাবার মাজারে রোববার দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধাপ্রাপ্ত এবং লাঞ্ছিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এ্যাসিল্যান্ড আনোয়ার হোসাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের ভক্ত-অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন। অবস্থা বেগতিক হওয়ায় শেষ পর্যন্ত অভিযান পরিচালনা না করেই সেখান থেকে চলে আসতে বাধ্য হন তারা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনায় সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকায় ঘোড়াশাহ মাজারে যান। অভিযান টিমে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা অভিযান শুরু করতে গেলে সেখানে বাধা দেন মাজারে উপস্থিত ভক্ত-অনুসারীরা। এসময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও অভিযান টিমের সদস্যদের লাঞ্ছিত করেন। পরে তোপের মুখে পড়ে অভিযান পরিচালনা না করেই তারা ফিরে আসতে বাধ্য হন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, প্রশাসনের লোকজন দেখেই উষ্মা প্রকাশ করেন জটাধারী লাল পোশাকের কিছু উচ্ছৃঙ্খল ভক্ত-আশেকান। প্রশাসন কাজ শুরুর আগেই তারা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। বাধার মুখে শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই প্রশাসনের লোকজন ফিরে আসেন। এসময়ও তাদের পিছু পিছু ধাওয়া করেন সেখানকার লোকজন।

ভেড়ামারা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন এসিল্যান্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাজারের লোকজনদের বাধার মুখে ফিরে আসেন তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, মাজারে মাদকবিরোধী অভিযানে গেলে মাজারের লোকজন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। যে কারণে অভিযান পরিচালনা করতে না পেরে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছি। কারা এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে তদন্তসাপেক্ষে তা বলা যাবে। আপাতত এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেন,‘আমিও শুনেছি সেখানে এ ঘটনা ঘটেছে। এসিল্যান্ড সেখানে গিয়েছিলেন। ওই জায়গায় গাঁজা সেবনের অভিযোগ ছিল। এ ঘটনায় আমরা রেগুলার মামলার প্রস্তুতি নিচ্ছি।

সখিপুরে কুকুরের কামড়ে ২৪ ঘন্টায় ৫৩ জন আহত

নবীনগরে ঘুষিতে মৃত্যু, ২০ লাখে রফাদফার অভিযোগ

উখিয়ায় অবৈধভাবে গড়ে উঠা দুই শতাধিক স্থাপনা দখলমুক্ত

তিন জেলায় বজ্রপাতে সাত জনের মৃত্যু

উজিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধায় নারীসহ দুইজনের লাশ উদ্ধার

নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ

ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি

বন্ধ কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু