হোম > সারা দেশ

রূপগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, গুলিবিদ্ধসহ আহত ১০

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হাসিব মিয়া (৩৫) নামের একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে৷

মঙ্গলবার গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চনপাড়া স্বেচ্ছাসেবকদল সমর্থিত রবিনের সাথে একই এলাকার যুবদল সমর্থিত মনিরের কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারামারি হয়। বিষয়টি মিমাংসার স্বার্থে যুবদল নেতা শামীম ও স্বেচ্ছাসেবকদল নেতা করিম এবং রাব্বানীর সাথে বৈঠক হয়।

বৈঠকে মীমাংসা না হয়ে উল্টো দুইপক্ষ উত্তেজিত হয়ে উঠে। এসময় খবর পেয়ে দুই পক্ষের কর্মী সমর্থকেরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের আবুল বাশার, রাসেল আহম্মেদ, হাসিব মিয়া গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো ১০ জন।

নিহত হাসিব চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানা পুলিশ সহ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়েছে যৌথবাহিনি।

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ