হোম > সারা দেশ

গোপালগঞ্জে গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা, অপসারণে যৌথ টাস্কফোর্স

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। সড়কে পড়ে থাকা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।

রোববার রাত ১০টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রাখার ঘটনা ঘটে।

খবর পেয়ে যৌথ টাস্কফোর্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এ তৎপরতা অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

রোববার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগ নেতা আটক

বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আটক

আ.লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে বিএনপি থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, ৭ দালাল আটক

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

ফেনীতে নাশকতার প্রস্তুতির অভিযোগে আটক ৪

ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

গোপালগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ওয়ার্ক বাসে হামলা

আ.লীগের লকডাউন ঘিরে বরিশালে সতর্ক অবস্থানে বিএনপি-পুলিশ