হোম > সারা দেশ

মাহাবুব আরা গিনির কারাগারে মৃত্যুর খবরটি বিভ্রান্তিকর

স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘গাইবান্ধা জেলা’ নামক একটি ফেসবুক পেজে গত ৩ সেপ্টেম্বর কারাগারে আটক গাইবান্ধা -২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির কারাগারে মৃত্যু বরণ করেছেন।

এ সংক্রান্ত একটি মিথ্যা সংবাদ ও তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তিকর ও নেতিবাচক তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শনিবার কারা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি কোনভাবেই সত্য নয়, তিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ আছেন।

তিনি ৩টি ফৌজদারি মামলায় গাইবান্ধা আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন।

কারা কর্তৃপক্ষ, এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে। কারাগারের যে কোন তথ্যের জন্য হট লাইন নম্বরে (১৬১৯১) যোগাযোগ করার জন্য কারা কর্তৃপক্ষ সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

তারাগঞ্জে তামাক ছেড়ে কমলা চাষে সফলতা