হোম > সারা দেশ

সুবিধাবাদী বিএনপি নেতারা মাথাচাড়া দিয়ে উঠছেন: বাবলু

দৌলতপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা এখন মাথাচাড়া দিয়ে উঠছেন বলে জানিয়েছেন দলটির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জে শিবালয় আরিচা ঘাট এলাকায় বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ ও প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।

বাবলু বলেন, গত ১৭ বছর যাদের দলের কোন কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামী লীগে আঁতাত করে সুবিধাভোগ করেছেন দেশবিদেশে এসি রুমে আরাম এসেছে ঘুমিয়েছিলেন। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা এখন মাথাচাড়া দিয়ে উঠছেন। তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে তারা। কিছু নেতাদের ছত্রছায়ায় বিএনপির নাম ব্যবহার করে ষড়যন্ত্রও করছে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী এখনও ষড়যন্ত্র করছে। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ৩১দফা নিয়ে আগামী নির্বাচনের জন্য গ্রাম-গঞ্জে ধানের শীষে ভোট চাইতে ঝাপিয়ে পড়তে হবে ।

বিএনপির এই নেতা আরও বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা