হোম > সারা দেশ

এপ্রিলে নির্বাচন করার ক্ষেত্রে হাসনাতের ৪ শর্ত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

শনিবার ঈদুল আজহার দিনে বৃষ্টিতে ভিজেই শহীদ পরিবারের কাছে কোরবানির গোশত পৌঁছে দেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এপ্রিলে নির্বাচন করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে। সেই সঙ্গে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার মধ্য দিয়ে ভোটের প্রক্রিয়া শুরু করতে হবে।

শনিবার (৭ জুন) সকাল ৯টায় এনসিপির উদ্যোগে কুমিল্লার দেবিদ্বারে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন। পরে নিউ মার্কেট এলাকায় দেবিদ্বারের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ৪টি গরু কোরবানি দেন তিনি। এরপর বৃষ্টিতে ভিজে হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারের বাড়িতে মাংস পৌঁছে দেন। এসময় তিনি শহীদ ও আহত পরিবারের খোঁজ-খবর নেন।

মাংস বিতরণ শেষে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যম কর্মীদের বলেন, আজ শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি, সেই জায়গায় আমরাও থাকতে পারতাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই শহীদদের জান্নাতবাসী করেন।

পাশাপাশি তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছেন। এই দেশ গড়ায় আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যেন এই দেশকে যথাযথভাবে গড়তে পারি। তাদের রক্তের দায় যেন আমরা দিতে পারি। দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, আজ শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি, সেই জায়গায় আমরাও থাকতে পারতাম। এই দেশ গড়ার মধ্য দিয়ে যেন শহীদদের রক্তের দায় আমরা দিতে পারি। এসময় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ