হোম > সারা দেশ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের তেল আনতে গিয়ে অন্তর নামে এক তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারের মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে অন্তর মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশে বের হন। ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অন্তর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজনেরা দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন এবং জড়িত যানবাহন দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগ নেতা আটক

গোপালগঞ্জে গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা, অপসারণে যৌথ টাস্কফোর্স

বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আটক

আ.লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে বিএনপি থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, ৭ দালাল আটক

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

ফেনীতে নাশকতার প্রস্তুতির অভিযোগে আটক ৪

ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

গোপালগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ওয়ার্ক বাসে হামলা