হোম > সারা দেশ

আড়াইহাজারে ডাকাতি, কয়েক লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে আবারো ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

গৃহকর্তা রুবেল জানান, তিনি বাবুর্চির কাজ করেন। রান্নার কাজে রামচন্দ্রদীতে চলে যান। এই সুযোগে রাত ৩টায় বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তার মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, দুই ভরি রুপা, দুটি মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। রাত ৪টার দিকে ডাকাতি শেষে চলে যায় তারা।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, ঘটনা শুনছি। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

ঘরের বাইরে বের হয়ে বুনোহাতির মুখোমুখি, শুরের আঘাতে যুবকের মৃত্যু

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

আড়াই কোটি টাকার অবৈধ স্বর্ণের বারসহ আটক ১

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান