হোম > সারা দেশ

গাজীপুরে গার্মেন্ট কর্মীকে ধর্ষণ, অভিযুক্ত লিটন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, গাজীপুর

গ্রেপ্তারকৃত ধর্ষক লিটন

গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনে চাকরি দেয়ার প্রলোভনে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে গার্মেন্ট শ্রমিককে ধর্ষণের ঘটনায় ধর্ষক লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) রাতে লিটনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক।

ওসি জানান, মামলা দায়েরের পর থেকেই শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম লিটনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। লিটন বিভিন্ন সময় স্থান ত্যাগ করছিল। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় লিটনকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে ওসি জানান।

ভিকটিম শ্রমিকের স্বজন ও পুলিশ জানায়, এটিএম বুথ থেকে টাকা উঠানোর সময় তার সঙ্গে পরিচয় হয় লিটনের। শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী লিটন। ভিকটিম নারী শ্রমিক স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করতো। তালহা স্পিনিং মিলে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লিটন ভিকটিমকে তার বাবার মোবাইল ফোন করে ১৫ জুন সকাল ৬টায় ডেকে নেয়।

বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে লিটন তাকে বুথের ভেতরে ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। পরে ভিকটিমের বাবা দুইবার মেয়ের চাকরির বিষয়ে জিজ্ঞাসা করলে লিটন অভয় দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। সকাল ১০টার দিকে এটিএম বুথের ওই কক্ষেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে লিটন। পরে বাড়ি পাঠিয়ে দিলে মেয়েটি তার বাবাকে ঘটনা জানায়।

চাটমোহরে ব্রিটিশ আমলে চালু হওয়া প্রথম শিশু শিক্ষায়তন

মেহেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান তলানিতে

রড ছাড়াই শতাব্দী ধরে দাঁড়িয়ে সুনামগঞ্জের পাগলা বড় জামে মসজিদ

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা

বগুড়া শহরে দিন দিন তীব্র হচ্ছে যানজট

নকল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে কারাদণ্ড

সংকটে কুমিল্লার বাটিক শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ইছামতি নদীর সেতু

তিস্তায় নাব্য সংকট ও ভাঙনে উদ্বাস্তু হচ্ছেন গঙ্গাচড়ার চরাঞ্চলের মানুষ

রাজশাহীতে ধান-চালে দরপতন, বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা