হোম > সারা দেশ

রংপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

রংপুর অফিস

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশ।মোহাম্মদ শিবলী কায়সার জানান, মঙ্গলবার রাত সাড়ে টায় গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি চৌকস দল নগরীর বাবু পাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে গ্রেফতার করে। তিনি স্টেশন বাবু পাড়ার মৃত দুলাল মিঞার পুত্র। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আল আমিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গেল ১৯ জুলাই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত মুন্না হত্যা এবং গুলিতে আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টার এজাহার ভুক্ত আসামি।

পুলিশ কর্মকর্তা শিবলী আরো জানান, আল আমিন রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী। ছাত্র আন্দোলন দমাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল আল আমিন।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই আছে। সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক