হোম > সারা দেশ

চট্টগ্রাম মহানগর এনসিপির ৩২ সদস্যের কমিটি, বঞ্চিতদের ক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার ৩২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এ কমিটির অনুমোদন দেন।

এতে মীর আশরাফুল হককে প্রধান সমন্বয়কারী ও আটজনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। এ ছাড়াও ২৩ জনকে সদস্য করা হয়েছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান সমন্বয়কারী মীর এরশাদুল হক।

কমিটির আটজন যুগ্ম-সমন্বয়কারী হলেন, মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, মো. জসিম উদ্দিন ওপেল, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান ও নিজাম উদ্দিন। কমিটির ২৩ জন সদস্য হলেন, মোহাম্মদ ফরহাদুল আলম সবুজ, মোহাম্মদ বেলাল হোসেন, সাদিয়া আফরিন, সাহেদ ইকবাল চৌধুরী, রকিবুল হাসান, মোহাম্মদ সোহরাব চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান কাদের, লুৎফুর রহমান রোহান, অ্যাডভোকেট আবির মুহাম্মদ, মেহেদী হাসান জনি, সুব্রত পাল, ইফহামুল হক আশেক, সৈয়দ এহছানুল হক, মো. আজগর আলী (আশিক), ডা. মাহতাব উদ্দিন আহমদ, মো. এমদাদুল হক, মো. মিজানুর রহমান (নোবেল), হৃদয় দত্ত, মোহাম্মদ আজাদ,আকরাম হোসাইন বাপ্পি, মুহাম্মদ ইসমাঈল শরীফ, তাহজিব চৌধুরী ও রুহুল আমিন।

এদিকে এনসিপির মহানগর কমিটি ঘোষণার পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ পদ বঞ্চিত অনেকেই এটিকে পকেট কমিটি হিসেবে আখ্যা দিচ্ছেন৷

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় ঝিনাইদহের ৫ আ. লীগ নেতা আসামি

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ