হোম > সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

কাভার্ডভ্যান বিকল

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাতটার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সাথে সাথে তা মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়েছে। বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি।

তিশা পরিবহনের বাস চালক সাইফুল ইসলাম বলেন, মেঘনা সেতু পার হবার পর থেকে যানজট পেয়েছি। কি কারণে যানজট তা জানি না'।

ট্রাক চালক নাছির মিয়া বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘন্টাখানেক সময় লেগে গেলো। জানিনা কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারবো'।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনা কবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে'।

এমবি

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ