হোম > সারা দেশ

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

ঢাবি সংবাদদাতা

ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, মজলিশে শুরার সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেনকে ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় লারোজা চাইনিস রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে দেলাওয়ার হোসেন নিজে এ ঘোষণা দেন।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের আমরা আমূল পরিবর্তন চাই। এজন্য ইতমধ্যে বিভিন্ন এলাকার উন্নয়ন ফোরামের ব্যানারে চিঠি দিয়েছেন বলে জানান দেলাওযার হোসেন, একটি সুখবর দেই ঠাকুরগাঁওয়ে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় হতে যাচ্ছে এর কাজ প্রায় শেষের দিকে।

এ ছাড়াও এ জেলায় একটি আধুনিক মেডিকেল কলেজের ব্যাপারে আমি বিভিন্ন দপ্তরে কথা বলেছি এবং বিমান বন্দর চালুর ব্যাপারে কাজ করেছি।

তিনি আরো বলেন, আমি একটানা ৫৩ দিন পুলিশের রিমান্ডে ছিলাম। পতিত স্বেরাচার সরকার আমাকে অকথ্য নির্যাতন করেছে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি আমি। আমাকে ২০০ উপরে মামলা দিয়েছে ফ্যাসিষ্ট সরকার।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর জেলা আমির বেলাল উদ্দিন বলেছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তে মুহাম্মদ দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। ইতিমধ্যে উন্নয়ন ফোরামের মধ্য দিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন তিনি।

ফরিদগঞ্জে ১১ পরিবারের বসতঘর পুড়ে ছাই‎

রাষ্ট্রপতি জিয়া দেশে প্রথম জাতীয় ঔষধনীতি প্রণয়ন করেন: স্বাস্থ্যমন্ত্রী

কোমরসমান পানিতে নেমে বোরো ধান কাটছেন কাউনিয়ার কৃষকরা

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ভারতীয় পাহাড়ি ঢলে হালুয়াঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আ.লীগ-বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেন্দুয়ার ছিলিমপুরে ময়লা ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩

প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির দায়ে যুবক গ্রেপ্তার