হোম > সারা দেশ

শেখ হাসিনা একজন বিকারগ্রস্ত নারী: মামুনুল হক

এস এম ইউসুফ আলী, ফেনী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পাখির মতো মানুষ হত্যা করে বিগত ১৫ বছরে এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছিলো। হেফাজতের সমাবেশে ও ছাত্রজনতার আন্দোলনে নিরীহ মানুষ খুন করে সে উপহাস করেছিলেন, তাই আমি মনে করি শেখ হাসিনা কোনো স্বাভাবিক মানুষ নয়, সে একজন বিকারগ্রস্ত নারী।

বৃহস্পতিবার বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তবর্তীকালীন সরকার যদি সন্ত্রাসী দল আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করে তা জুলাই আগস্ট বিপ্লবের সাথে বেঈমানি করা হবে তা বাংলার মানুষ মিনে নিবে না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সংস্কারের নামে কোরআন বিরোধী ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কার বরদাস্ত করা হবে না।

আগামী ৩রা মে পর্যন্ত আল্টিমেটাম দিয়ে আল্লামা মামুনুল হক বলেন, মহিলা বিষয়ক সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবিত সংস্কারে ইসলামের সাথে সাংঘর্ষিক প্রস্তাব বাতিল না হলো মহাসমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকি দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে হেফাজত কর্মীদের নির্মম গণহত্যার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এ গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর শাইখুল হাদীস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহম্মেদ, যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ