হোম > সারা দেশ

মাদারীপুরে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ১

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে ছদ্মবেশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় এমদাদ হাওলাদার নামে এক দালালকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুদকের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটক এমদাদ হাওলাদার (৫০) সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে।

দুদক সূত্রে জানা যায়, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও তার আশপাশে বেপরোয়া হয়ে উঠেছে দালালচক্র। এমন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা।

পাসপোর্ট করে দেবার শর্তে এক প্রত্যাশীর কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করে এমদাদ হাওলাদার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এরপর মুচলেকা দিয়ে স্ত্রীর জিম্মায় এমদাদকে ছেড়ে দেয় দুদক।

দুদকের মাদারীপুর সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ভবিষ্যতে পাসপোর্ট অফিস ও তার আশপাশে এমন কর্মকাণ্ডে লিপ্ত না থাকার শর্তে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হয়রানি বন্ধে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে।

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মাহমুদুল হাসান বলেন, পাসপোর্ট অফিসের বাইরে থেকে এক দালালকে আটক করেছে দুদকের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু