হোম > সারা দেশ

টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, আহত ৩

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৭), ফিরোজ মিয়া (২৬) ও দোকান কর্মচারী রোহান (২১)। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে টঙ্গী পাগাড় ঝিনু মার্কেট এলাকায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, গত শনিবার পাগাড় ঝিনু মার্কেট এলাকার রিয়া স্টুডিওর মালিক আব্দুল মালেকের ওপর হামলা চালায় এলাকার সন্ত্রাসী জসিম ওরফে চোর জসিম, রবিউল, নয়ন ইসলাম রাজ, জীবনসহ একদল দুর্বৃত্ত। পরে রোববার বিকেলে ফের ওই এলাকায় লিটন এন্টারপ্রাইজে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা।

এ সময় ব্যবসায়ী শাহাদাতসহ অন্যরা বাধা দিলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে। বিভিন্ন দোকান থেকে সন্ত্রাসীরা প্রায় ৭ লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুটে নেয়। এ ঘটনার পর বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা ।

এ বিষয়ে হামলাকারী জসিমের সঙ্গে যোগাযোগ করলে তার নেতৃত্বে হামলার ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মাণ, ময়লা ব্যবস্থাপনায় জোর

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ