হোম > সারা দেশ

কর্ণফুলীতে ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৫০০ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।

শনিবার সকালে কর্ণফুলীর ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশের জায়গাটি সরেজমিন পরিদর্শন করেন তিনি।

এসময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এই এলাকায় একটি বৃহৎ হাসপাতাল নির্মাণ হলে শুধু কর্ণফুলীবাসী নয়, আশপাশের অন্তত তিনটি উপজেলার জনগণ উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আসবে। যোগাযোগের ক্ষেত্রে এই স্থানটিই সবদিক থেকে বেশ উপযোগী। এখানে একটি হাসপাতাল হলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের চিকিৎসা সেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি স্বাস্থ্যখাতের চলমান অগ্রগতি ও অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন। এছাড়া স্থানীয় জনগণের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পরিকল্পিত অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়া ত্রিপুরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ