হোম > সারা দেশ

ফরিদপুরের সালথায় যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথায় হাফিজুল মোল্লা (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে একটি বাগানের আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মুরাটিয়া বিল্লাল মাতুব্বরের পরিত্যক্ত বাগানের আম গাছের ডালের সাথে হাফিজুল মোল্যার মরদেহ দেখতে পায় এক কৃষক। পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ হাফিজুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত হাফিজুল মাদকাসক্ত ছিলেন বলে জানান তারা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে হাফিজুলের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারী

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

কাপ্তাইয়ের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব শুরু

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন