নাসিরনগর উপজেলা চাতলপাড় ডিগ্রি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় চাতলপাড় ডিগ্রি কলেজের হল রুমে জুলাই-আগস্টের শহীদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আগ্রহী সদস্যদের মাঝে ১০ টাকা মূল্যে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রদল তৃণমূল ইউনিটে সাংগঠনিক তৎপরতা এবং যোগ্য নেতৃত্ব ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে এ কলেজ প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।
চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের নেত্রী কণিকা আক্তারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা নাহিদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরি পনি, যুগ্ম-আহবায়ক আল আমিন পাঠান, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ, সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, নয়ন খান, গোলাম কিবরিয়া, রনি, ইয়াছিন চৌধুরি, মালেক সহ প্রমুখ।
আলোচনা পর্বে অতিথিরা বলেন, ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেয়া হবে না। অনৈতিক কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।