হোম > সারা দেশ

এবার ৪ রোহিঙ্গা জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদী থেকে চারজন রোহিঙ্গা জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃত ওই চারজন হলেন টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসমাঈলের ছেলে আরাফাত উল্লাহ, ছৈয়দ আলমের ছেলে মো. আনিস উল্লাহ, মো. জাবের ও মো. হাসানের ছেলে মো. আনোয়ার সাদেক।

রোহিঙ্গা মাঝি বদরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চারজন জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। ঘণ্টাখানেক পর মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। তাঁদের সঙ্গে থাকা নৌকাটিও নিয়ে গেছে তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, আরাকান আর্মির সদস্যরা নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি শুনেছি। বিস্তারিত তথ্য নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবিকে জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভে পুলিশের সাথে হাতাহাতি, ওসিসহ আহত ১০

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

গাজীপু‌রে ট্রা‌ক মি‌নিবা‌স সংঘর্ষে নিহত ২ আহত ৫

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

বিকাশে টাকা পেয়ে চোরাই মিটার ফেরত

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু