হোম > সারা দেশ

ভুয়া চেকপোস্ট বসিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি

এম আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুয়া পুলিশ চেকপোস্ট বসিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুটি মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে অস্ত্রের মুখে যাত্রী ও চালকদের জিম্মি করে মোবাইল ফোন, সোনার গহনা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা ভৈরব থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলে পুলিশ জানায়, ঘটনাটি তাদের অধীনস্থ এলাকায় নয়। এরপর অভিযোগ গ্রহণ না করে তাদের রায়পুরা থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ভুক্তভোগীরা অভিযোগ না দিয়েই রাতের মধ্যে গন্তব্যে চলে যান।

ভৈরব থানার সামনে ভুক্তভোগীদের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন এস এম দুর্জয় নামে এক ব্যক্তি। মাত্র তিন মিনিটের ওই ভিডিওতে ডাকাতির শিকার ব্যক্তিরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার করে সিলেটের একটি মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। গাড়ি দুটি ছিলেন বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু। উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে চেকপোস্টে থাকা কিছু ব্যক্তি তাদের গাড়ি থামান। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই মুখোশধারী একদল ডাকাত হামলে পড়ে। ডাকাতরা অস্ত্রের মুথে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, সোনার গহনা, নগদ অর্থ লুট করে নেয়। এছাড়া গাড়ি ভাঙচুরও চালায় তারা। তবে এ ঘটনায় কোন যাত্রী বা চালক আহত হয়নি। ডাকাত দল সরে যাওয়ার পর যাত্রী ও চালকরা দ্রæত নিরাপদ স্থানে চলে যান।

ডাকাতির শিকার হওয়া দুই ভুক্তভোগীর মোবাইল নম্বর পাওয়া গেলেও তাদের ফোন দুটি বন্ধ থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভৈরব হাইওয়ে থানার ওসি নুরুল হক জানান, ওই রাতে মহাসড়কে পুলিশের টহল ছিল। তবে ভুয়া পুলিশ চেকপোস্ট বসিয়ে ডাকাতির কোন তথ্য তাদের কাছে নেই। তিনি বলেন, এ ঘটনায় কেউ এখনো কোন অভিযোগ দেয়নি।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় ঝিনাইদহের ৫ আ. লীগ নেতা আসামি

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ