হোম > সারা দেশ

নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: সারজিস

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শহীদ পরিবারের খোঁজ নিতে ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে গণসংযোগের অংশ হিসেবে দ্বীপজেলা ভোলায় বোরহানউদ্দিন এসেছেন। এসময় তিনি বোরহানউদ্দিন উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এ সময় তিনি বলেন, আমরা এক্যবদ্ধভাবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বেরাচারী, ফ্যাসিবাদী, গুম-খুনের হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। আমাদের নৈতিক দায়িত্ব সারা বাংলাদেশর প্রতিটি জেলা ও উপজেলায় এসে এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনে সেটা সরকারের কাছে পৌঁছে দেয়া। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই। আমাদের প্রত্যেককে আমাদের স্বার্থকে এক পাশে রেখে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পতনের জন্য আল্লাহপাক আমাদের উছিলা যে বিজয় অর্জন হয়েছে। তা আমরা জীবনের বিনিময়ে হলেও রক্ষা করব।

এদিকে হঠাৎ করে সমন্বয়ক সারজিস বোরহানউদ্দিনে আগমন শুনে জুলাই বিপ্লবের নিহত শহীদ পরিবারের সদস্য ও ছাত্র-জনতা এ তরুণ সমন্বয়কের সাথে দেখা করে।

ভোলার গ্যাস যাহাতে ভোলার মানুষ পেতে পারে এবং ভোলা-বরিশাল সেতু ও অবহেলিত দ্বীপজেলার মানুষের দীর্ঘদিনের চাওয়া একটি মেডিকেল কলেজ অতিসত্ত্বর নির্মাণ করা হয়। সেজন্য সমন্বয়ক সারজিসকে বর্তমান সরকারের কাছে বোরহানউদ্দিনবাসীর এই বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানান।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা