হোম > সারা দেশ

অপহরণের ৬ দিন পর ব্যবসায়ী নয়নকে উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে অপহরণের ৬ দিন পর ব্যবসায়ী নয়ন দাস (২৬) কে ২১ মার্চ রাতে ঢাকা থেকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারের বিষয়টি নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন জেলা পুলিশ সুপার। তিনি জানান নয়ন দাস উদ্ধার হয়েছেন, পাশাপাশি পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক বাজার থেকে গত রোববার (১৬ মার্চ) সকালে নয়ন দাসকে অপহরণ করা হয়। তিনি ফান্দাউকের রামু চন্দ্র দাসের ছেলে। অপহরণের মাত্র ১০ দিন আগে বিয়ে করেছিলেন তিনি।

নয়নের পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারীদের দাবি সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার মধ্যে ১০ লাখ টাকা মুক্তিপণ দিলে নয়নকে নিরাপদে ফেরত দেওয়া হবে, বিষয়টি পুলিশ বা অন্য কারও কাছে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তবে তাদের দেওয়া নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্তানকে ফিরে পেতে বিভিন্ন মাধ্যম থেকে অর্থ জোগাড় করলেও অপহরণকারীদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এরই মধ্যে ৬ দিন পর নয়ন দাসকে উদ্ধার করছে পুলিশ। এই অপহরণের ঘটনায় নয়ন দাসের পরিবারের অজানা শঙ্কা ও উদ্বেগের মধ্যে ছিলেন।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু