হোম > সারা দেশ > বরিশাল

বাউফলে ইয়াবাসহ ‘চায়না হাসান’ আটক

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম হাসান গাজী (২৫)। তিনি ওই গ্রামের হালিম গাজীর ছেলে। স্থানীয়ভাবে "চায়না হাসান" নামে তিনি পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে গাজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাসানের প্যান্টের পকেট থেকে ১০৬ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আটক হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠানো হবে।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ