হোম > সারা দেশ > বরিশাল

কাউখালীতে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)

কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মো. আলী হাসান (৩০) মারা গেছে।

রোববার রাতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার মো. আলীকে মৃত ঘোষণা করেন। নিহত আলী উপজেলার শিয়ালকাঠি গ্রামের হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব শিয়ালকাঠির বান্দাঘাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোক চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা চারদিকে ঘেরাও দিয়ে ডাকাত সন্দেহে মো. আলীকে আটক করে বেধড়ক মারধর করেন। এরপর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে বেঁধে রাখে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে তার মৃত্যু হয়।

শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুল ইসলাম জানান, আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোর। রাতে ডাকাতির প্রস্তুতিকালে পূর্ব শিয়ালকাঠির এক বাড়িতে গেলে লোকজন তাকে ধরে মারধর করে। এ সময় তার কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির, পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম জানান, আমি দলীয় কাজে স্বরূপকাটিতে ছিলাম। এসে শুনি আমার বাড়িতে ডাকাত এসেছিল। ডাকাতির কথা এ সময় মসজিদের মাইকে ঘোষণা করা হলে আশপাশের এলাকাবাসী এসে ডাকাতকে গণপিটুনি দেয়। আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর এবং ডাকাত।

নিহতের স্ত্রী সোনিয়া ও আত্মীয়স্বজন জানান, মো. আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মাসুদ হাওলাদার (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা