হোম > সারা দেশ > বরিশাল

চর দখল করায় বিএনপির ২ নেতাকে কোপান বাসিন্দারা

চরফ্যাশনে হামলার ঘটনায় মামলা

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে দুই বিএনপি নেতাকে কোপানোর ঘটনায় মামলা হয়েছে। এতে যুবদল নেতাসহ ৯ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার রাতে মো. ইউছুফ বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলাটি করেন। তিনি আহত বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিম খন্দকারের ভাই। এর আগে রোববার চর দখল করায় স্থানীয় বাসিন্দারা তাকে কোপায় বলে জানা গেছে।

আসামিদের মধ্যে আছেন আবুল হোসেন, দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার, থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাস্টার প্রমুখ।

বিএনপি নেতা সাইফুল বলেন, দক্ষিণ আইচা থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম খন্দকার একজন ভূমিদস্যু । তার নেশা ও পেশা হচ্ছে চরের অসহায় মানুষের জমিজমা দখল করা। এরই অংশ হিসেবে আরেকটি চর দখল করায় তার ওপর হামলা হয়। এ সময় তার সহযোগী ও চর মানিকা ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরও আহত হন। কিন্তু অধ্যাপক রেজাউল মামলা করেছেন যুবদল ও বিএনপি নেতাদের নামে।

দক্ষিণ-পূর্ব আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বজলুর রহমান বলেন, যৌথ কৃষি খামারের আংশিক জমি নিয়ে অধ্যাপক রেজাউল দীর্ঘদিন ধরে বিরোধ করছেন। তিনি ২০০৪ ও ২০০৫ সালে কিছু জমি বন্দোবস্ত নিয়েছিলেন, যা ২০২৪ সালে বাতিল হয়। বিষয়টি নিয়ে আদালতে গেলে রায় আমরা পাই। এই চরের অংশীদারদের মধ্যে অন্যতম আবুল হোসেন। তিনি পুরো চর দেখভাল করছিলেন।

আবুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, রোববার সকালের দিকে বিএনপি নেতা রেজাউলের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী দা, ছেনি, রড ও লাঠিসোঁটা নিয়ে দুটি স্পিড বোট এবং একটি ট্রলারে অর্ধ শতাধিক লোক নিয়ে চরে হামলা চালান। তাদের দেখে পালিয়ে যান শ্রমিকরা। এ সময় হামলাকারীরা আমাদের বাসায় হানা দেন। আবুল হোসেন বাড়িতে না থাকায় তারা আমার ওপর হামলা চালায়। স্থানীয়রা খবর পেয়ে আমাকে উদ্ধার করেন। তারা যাওয়ার সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসবের প্রতিবাদ করায় আমাকে বেধড়ক পেটানো হয়।

স্থানীয়রা বলেন, মনোয়ারার ওপর হামলা এবং নির্যাতনের খবরে ক্ষুব্ধ হন তার স্বামী আবুল হোসেন। তিনি বাড়ি ফেরার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। কিছুক্ষণ পর তাদের ধাওয়া করে বিএনপি নেতা রেজাউল ও আবু তাহেরকে পেয়ে তাদের ওপর হামলা করেন আবুল হোসেন।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা রেজাউলের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। তবে তার কয়েক অনুসারী বলেন, রেজাউল ভূমিদস্যু নন। আসামিরা নিজেকে বাঁচাতে মিথ্যা অভিযোগ করছেন।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া বলেন, ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়