হোম > সারা দেশ > বরিশাল

আড়াই কেজি ওজনের এক ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরী এলাকার জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, উপজেলার নকরি এলাকার পায়রা নদীতে মাছ শিকারের জন্য নদীতে জাল ফেলেন জেলে আবুল হোসেন। পরে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে ‘মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার’-এ ৯ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন। এরপর তালতলী মাছ বাজারে খোলা ডাকে ব্যবসায়ীরা মাছের দাম বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।

ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিতে নিতে আল-আমীন বললেন,মাছটির আকার-রূপই আলাদা। দেহের গঠন নিখুঁত, ম‌া‌ছের মানও ভালো হবে বোঝা যাচ্ছে। তাই দাম বেশি হয়েছে।

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান