হোম > সারা দেশ > বরিশাল

দাদার লাশ দাফন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে দাদার লাশ দাফন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারশিবপুর গ্রামের শতবর্ষী আনিস হাওলাদার বার্ধক্যজনিত কারণে রোববার সকাল ৮টায় মারা যান। আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মৃত আনিস হাওলাদারের ছেলে আবুল হাওলাদারের পুত্র সরোয়ার হাওলাদার (২২) তার দাদার লাশ দাফনের পর তার মামা ফিরোজ সিকদারকে (২৮) নিয়ে খাটিয়া সরাতে যান। খাটিয়া সরানোর সময় সেটি কবরের ওপর থাকা টিউব লাইটের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। বৈদ্যুতিক সংযোগটি দুর্বল থাকায় সরোয়ার ও তার মামা ফিরোজ দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুজন হলেন পারশিবপুর গ্রামের আবুল হাওলাদারের পুত্র সরোয়ার হাওলাদার এবং ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার