হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল অফিস

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ পাঁচজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয।

গ্রেপ্তারকৃতরা হলেন, ‎মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর আওয়ামী লীগ নেতা মনসুর আলী খান, মিরাজ শিকদার, যুবলীগ নেতা মাসুম খান ও আউয়াল খান।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। ‎বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লস্কর নুরুল হক বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহকে মেয়র পদে বিজয়ী করতে নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়