পিরোজপুর পৌর যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ভারতে পালাবার পথে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সোহেলকে ঢাকা থেকে পিরোজপুরে এনে শনিবার দুপুরে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠায় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম।
গ্রেপ্তার মো. নাজিমুদ্দিন সোহেল পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার বাসিন্দা। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।