হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুর সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পেশাদার সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল উপজেলা জামায়াতের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাব-এর সভাপতি আমিনুল ইসলাম খসরু। উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খোকন সরদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা শূরা কর্মপরিষদের সদস্য মোশারফ হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজম খান, জেলা জামায়াত সহকারী সেক্রেটারি মো. সাইয়েদ আহমেদ, জেলা ওলামায়ে বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল খালেক মাস্টার এবং সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন ও সাংগঠনিক সম্পাদক মো. কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, “সত্যকে নির্ভয়ে তুলে ধরা এবং সমাজের অসংগতি প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব।”

চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মণি, এলাকায় আনন্দ মিছিল

বরিশালে আইনজীবী সমিতির সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন

ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুলাদীতে চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে আহত

পিরোজপুরের সাবেক এমপি শাহ্ আলম ঢাকায় আটক

সাবেক এমপি শাহ্ আলম আটক

বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩ গরু ও ২১ ছাগল পুড়ে ছাই

দশমিনাায় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলা

ঝালকাঠিতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত

তজুমদ্দিনে আ.লীগের কার্যালয়ে টাঙানো হলো ব্যানার ও জাতীয় পতাকা