হোম > সারা দেশ > বরিশাল

বিএনপির অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা না মন্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বরগুনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমান।

কারাগারে প্রেরিত আইনজীবীরা হলেন, বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম, অ্যাডভোকেট মজিবর রহমান, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকোট মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতা ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মজিবুল হক কিসলু, অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু, যুবলীগ নেতা অ্যাডভোকেট জুনায়েদ হোসেন জুয়েল, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ইমরান হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল এবং অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন।

মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা থানায় মামলাটি দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ১৭ মার্চ বেলা ১১টার দিকে আওয়ামী লীগের বরগুনা জেলা শাখার সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও শওকত হাসানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপির বরগুনা জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলার বাদী উল্লেখ করেন ।

মামলার পর ১২ আসামি চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন এবং ২১ জুলাই বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ জুলাই তারা পুনরায় জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য দিন ধার্য করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমীন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া ও অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, আমরা পুনরায় জামিন আবেদন করব। আসামিরা সবাই নিয়মিত আদালতে কর্মরত আইনজীবী। তারা পলাতক হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া, মামলাটি দুই বছর আগের একটি রাজনৈতিক ঘটনা নিয়ে করা হয়েছে এবং আসামিদের অনেকেই আওয়ামী লীগের সদস্য নন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়