হোম > সারা দেশ > বরিশাল

সাগরে সাত দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই পাঁচ জেলের

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে উপকূলজুড়ে জেলে পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে স্থানীয় মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস নামের পাঁচ জেলে একটি লাল রঙের ফাইবার বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, সাধারণত জেলেরা সমুদ্রে গিয়ে দুই দিনের মধ্যেই ফিরে আসেন। কিন্তু এবার টানা সাত দিন কেটে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।

স্থানীয় জেলেরা জানান, নিখোঁজের ঘটনায় নতুনপাড়া ও আশপাশের এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের খোঁজে বেশ কয়েকটি নৌকা সাগরে তল্লাশিতে গেলেও কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সগির বলেন, ওই নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ ছিল। এখনো কোনো খবর না পেয়ে আমরা সবাই দুশ্চিন্তায় আছি।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে মহিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং খোঁজখবর নিচ্ছি।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়