হোম > সারা দেশ > বরিশাল

উন্নয়নের রাজনীতি সূচনা করেছিলেন শহীদ জিয়া: হাফিজ ইব্রাহিম

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলা- ২ আসনের এমপি মো. হাফিজ ইব্রাহিম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি সূচনা করেছিলেন। তার স্বপ্ন ছিলো সত্যিকারের একটি উন্নয়নের দেশ হিসেবে গড়ে তোলা।

শনিবার রাত আটটার দিকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ডাকে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এই মহান নেতা চট্টগ্রামে একদল বিপদগামী সেনার হাতে জীবন দিয়ে শহীদ হন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন জহির প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূঁইয়া, গোলাম কবির স্বপন, আলাউদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্রি, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ প্রমুখ।

জেডএম

চরফ্যাশনে দরিদ্রদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

২৫ মার্চ কালোরাতে আ.লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি: আলতাফ চৌধুরী

ফেলে রাখা কোরবানির চামড়া সংগ্রহে প্রশাসনের বিশেষ উদ্যোগ

কুয়াকাটায় পর্যটকদের জন্য ভয়ের কারণ কংক্রিটের ফাঁদ

জমি বিরোধের জেরে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অতিরিক্ত সচিব শামীমুজ্জামান

জিয়ানগরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার

আমার নাম ও ছবি ব্যবহার করে কেউ সুবিধা নিলে দায়ভার তার

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে দাফন