হোম > সারা দেশ > বরিশাল

নিখোঁজের পর সন্ধ্যা নদীতে ভেসে উঠলো প্রবাস ফেরত ব্যক্তির লাশ

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর সন্ধ্যা নদী থেকে মোবারক হাওলাদার (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ শিকারপুর এলাকার মোশাররফ দফাদারের বাড়ির সামনে সন্ধ্যা নদীর পাড়ে কলমী শাক তুলতে গিয়ে স্থানীয়রা পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে উজিরপুর মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মুন্ডপাশা গ্রামের বাসিন্দা মোবারক হাওলাদার দুই দিন আগে নিখোঁজ হন। তিনি বাহেরচর গ্রামের মৃত ওয়াহেদ হাওলাদারের ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে মুন্ডপাশা গ্রামে জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন।

এ বিষয়ে মো. রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, উজিরপুর মডেল থানা বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়