হোম > সারা দেশ > বরিশাল

পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে ট্যানারি শ্রমিকের মৃত্যু

বরিশাল অফিস

বরিশালের মেহেন্দিগঞ্জে পাওনা আদায় নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিএনপি নেতার পিটুনিতে খোরশেদ আলম সিকদার (৫৭) নামে এক ট্যানারি-শ্রমিক নিহত হয়েছেন।

এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন আরো চারজন ।

রোববার বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন ।

নিহত খোরশেদ আলম সিকদার চরহোগলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় ট্যানারি-শ্রমিকের কাজ করেন।

এ ঘটনায় আহতরা হলেন— তোতা সিকদার, রাকিব সিকদার, মোকেছদ সিকদার ও টুম্পা বেগম।

স্থানীয়রা জানান, নিহত খোরশেদ আলমের কাছে নির্মাণকাজের বকেয়া টাকা পেতেন ঠিকাদার রাজমিস্ত্রি বিএনপি নেতা জাহাঙ্গীর ।

রোববার বেলা ৩টার দিকে এ বিষয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীর ও তার লোকজন খোরশেদকে পিটিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় খোরশেদ আলমের পরিবারের আরও চারজন আহত হয়।

এ ঘটনায় পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, ২২ বছর আগের পাওনা টাকা নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে হাতাহাতির ঘটনায় একজন মারা গেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

চাকরির বিধিমালা লঙ্ঘন, দুই ভূমি কর্মকর্তাকে শাস্তি

বরিশালের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি মামুন

বাবার একাধিক বিয়ে বিরোধে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে উচ্ছেদ অভিযান

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা