হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৪টায় শেরে বাংলা সড়কস্থ সুরাইয়া ভিলায় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পটুয়াখালী-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.তৌফিক আলী খান কবির,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ সিদ্দিকী, জেলা বিএনপি নেতা সাইদুর রহমান তালুকদার,শহীদুল ইসলাম,মনিরুজ্জামান টিটু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আল আমিন সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়