হোম > সারা দেশ > বরিশাল

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

বরিশাল অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।

আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার সকাল ১১টার দিকে কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ২ ফেব্রুয়ারি নুরু মৃধা তাঁর সমর্থকদের নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগকালে প্রচারণার গাড়িবহরে বাধা দেন। প্রায় ৩০ মিনিট ধরে তিন থেকে চারটি গাড়ি সড়কে আটকে রাখা হয় এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ ওঠে।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা একপর্যায়ে হুমকির মুখে অসহায় অবস্থায় পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় প্রার্থীর কন্যা হাবিবা কিবরিয়া ও সঙ্গে থাকা নেতাকর্মীরা উদ্বেগ ও আতঙ্কে ছিলেন। ঘটনায় মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে শতাধিক শাবকের মৃত্যু

জেলের জালে ধরা পড়ল ২৮ লাখ টাকার লাক্ষা মাছ

আমতলীতে বাসচাপায় মসজিদের খাদেম নিহত

পুকুরের পানিতে মিলল এক ব্যারেল ডিজেল

কাউখালীতে দুটি সরকারি হাইস্কুলে শিক্ষক সংকট, ভেঙে পড়েছে পাঠদান

সব শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

কুয়াকাটার মরণফাঁদ ‘আন্ধারমানিক সেতু’

ভোলায় শিশু ধর্ষণ মামলায় দুই আসামি কারাগারে

পটুয়াখালীতে জেলেদের মধ্যে ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ

গোপন বৈঠক থেকে ববি ছাত্রলীগের পাঁচ কর্মী আটক