হোম > সারা দেশ > বরিশাল

তারা কিভাবে দাঁড়িপাল্লায় ভোট চায়? বিএনপি প্রার্থীর স্ত্রী

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেছেন, গত ১৬ বছরে জামায়াত কাউকে সাবান কিনে দিয়েছে, কাউকে একটা মাস্ক কিনে দিয়েছে—দেয়নি। তারা কিভাবে দাঁড়িপাল্লায় ভোট চায়? আজক শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে, সাধারণ মানুষ বিধবা ভাতা, বয়স্ক ভাতা পাচ্ছে—তা আমরা বিএনপি সরকার দিয়েছি।

মঙ্গলবার বোরহানউদ্দিন হাসাননগর ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ভোলা- ২ আসনের ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রী।

বিএনপির এ নেত্রী বলেন, মা-বোনেরা, আপনাদের অনেকে ৭১ সাল নিয়ে জানেন না তখন কী ঘটেছিল? তখন এই জামায়াত ইসলামী তিন লাখ মা-বোনের সম্ভ্রমহানি আপনারাই ঘটিয়েছিলেন, ত্রিশ লাখ মানুষ হত্যার ইন্ধনদাতা ছিলেন এই জামায়াত।

তিনি বলেন, আমার মা-বোনদের কাছে প্রশ্ন—আপনারা কি জামায়াতের ১৯৭১-এর ভূমিকা অনুভব করতে পারেন? আপনাদের দাদা-নানী-মায়েদের জিজ্ঞেস করবেন। জামায়াত ১৯৭১ সালে স্বাধীনতা চায়নি, ১৯৯০-এর আন্দোলনে ছিলো না। গত ২৪-এর গণঅভ্যুত্থানে ছিলো না। গত ষোল বছরের আন্দোলনেও ছিল না—এটাই হলো মুনাফেকের চরিত্র।

মাফরুজা সুলতানা বলেন, ২০০১ সাল থেকে আপনারা হাফিজ ইব্রাহিমকে এমপি বানিয়েছেন, এবারও হাফিজ ইব্রাহিমকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়